নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে রহিমাপুর-হেয়াতপুর থেকে বাঘাডুবি হয়ে ভবানীপুর গ্রামের ভেতর দিয়ে নির্মাণাধীন গ্রামীণ সড়কের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নির্ধারিত মান অনুযায়ী রাবিশ ও বালি ব্যবহারের কথা থাকলেও তার পরিবর্তে মাটি দিয়ে কাজ করা হচ্ছে। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে নিম্নমানের উপকরণ ব্যবহার করলে অল্প সময়ের মধ্যেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি অর্থে নির্মিত এ সড়কে মানসম্মত কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এলাকাবাসী আরও জানান, রহিমাপুর ও হেয়াতপুর এলাকার মানুষের সঙ্গে বাঘাডুবি ও ভবানীপুর গ্রামের যোগাযোগের জন্য সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিম্নমানের কাজ হলে সাধারণ মানুষ দীর্ঘমেয়াদে ভোগান্তির শিকার হবেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ হোসেন আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি ঠিকাদার প্রতিষ্ঠানকে কাদা মাটি অপসারণের নির্দেশ দিয়েছি। নির্মাণকাজে প্রকল্পের নির্ধারিত মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।"

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন