জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে এবার ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ড-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হচ্ছে। এ ঘটনায় তার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, ২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে রাতের আঁধারে সংঘটিত হত্যাযজ্ঞে হাসানুল হক ইনুর সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে। তাই এ মামলার আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হবে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে এ মামলার তদন্ত প্রতিবেদন এবং ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের প্রস্তুতি চলছে।
এর আগে, জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন।
উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সেই অভিযোগের ভিত্তিতেই মামলার তদন্ত কার্যক্রম এগিয়ে চলছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন