ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে থানা ঘেরাও এবং ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রথমে ভাঙ্গা থানা ঘেরাও করেন। পরে সেখান থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী ও হাসামদিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সময় কাপুড়িয়া সদরদী গ্রামের সুমন শেখ নামে এক যুবক গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর সুমন শেখ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় শত শত এলাকাবাসী ভাঙ্গা থানা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেন।

বিক্ষোভ চলাকালে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য  ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

পরে বিক্ষুব্ধ জনতা থানা থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসের পর প্রায় ৩০ মিনিট পর অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে সুমন শেখ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ