ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আজ বুধবার (১ জুলাই) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্টেশনটিতে ট্রেনের যাত্রাবিরতি বন্ধ থাকবে।
ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ট্রেন ওই স্টেশনে থামবে না।
এ সময় যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন