প্রধানমন্ত্রীর নির্দেশে প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নির্বাচনি এলাকা ঢাকা-১৫-এর বিভিন্ন নাগরিক সমস্যা সরেজমিনে পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার দিনব্যাপী পরিদর্শনে তিনি এলাকাবাসীর অভিযোগ ও মতামত শুনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে সমস্যাগুলো অগ্রাধিকারভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।
দিনের কর্মসূচির শুরুতে পশ্চিম শেওড়াপাড়ার ৩ নম্বর গলিতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। পরে তিনি আনন্দবাজার খাল, পূর্ব মনিপুরের বাইতুর রহিম জামে মসজিদ-সংলগ্ন এলাকা, বাইশটেকী সরকার বাড়ি মোড় এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।
এ সময় প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা পানির সংকট, গ্যাসের স্বল্পতা, ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়ক, বাজারের অবৈধ দখল, যানজট, মাদক, কিশোর গ্যাং এবং শিক্ষা প্রতিষ্ঠানের নানা সমস্যার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী সেসব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মীর শাহে আলম বলেন, দেশের প্রতিটি এলাকার উন্নয়নে সরকার সমান গুরুত্ব দিচ্ছে। বিরোধী দলীয় নেতার নির্বাচনি এলাকা যেন কোনোভাবেই উন্নয়ন থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর স্পষ্ট নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই সংশ্লিষ্ট সব সংস্থাকে সঙ্গে নিয়ে এলাকাটি পরিদর্শন করা হয়েছে।
তিনি আরও বলেন, সমস্যাগুলো চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী ধাপে ধাপে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের একার পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ওয়াসা, তিতাস, বিদ্যুৎ বিভাগ, সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিদর্শনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুব শিগগিরই প্রধান বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করে বাস্তবায়নযোগ্য উদ্যোগগুলো চূড়ান্ত করা হবে।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণের দুর্ভোগের বাস্তবসম্মত সমাধানই সবার প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে সরকারের সঙ্গে সমন্বয় করে জনস্বার্থে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, দীর্ঘদিনের সমস্যাগুলোর তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। সিটি কর্পোরেশনের আওতাধীন বিষয়গুলো অগ্রাধিকারভিত্তিতে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন