ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫

৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ

গাজীপুরের কালীগঞ্জে স্কুল বহির্ভূত তরুণ-তরুণীদের পেশাগত দক্ষতা ও কর্মসংস্থানের মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে এক অনন্য উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো চাকরি মেলা। এই মেলার মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন তরুণ-তরুণী কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কার্যালয় প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়। ইএসডিও কর্তৃক আয়োজিত এই কর্মসূচিটি বাস্তবায়িত হয় ইউনিসেফ এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (কোইকা) যৌথ অর্থায়নে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক আবুল হোসেন, ইএসডিও’র গাজীপুর জেলার সহকারী প্রকল্প ব্যবস্থাপক এএসএম রাজিউল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ বেকার তরুণ-তরুণীকে আর্থিক স্বনির্ভরতা ও সমাজে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারীরা জানান, এই মেলার মাধ্যমে তাঁরা তাঁদের দক্ষতার যথাযথ মূল্যায়ন ও ব্যবহারিক প্রয়োগের সুযোগ পেয়েছেন।

আয়োজন সূত্রে জানা যায়, মেলায় ইএসডিও থেকে কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাঁরা বিউটি কেয়ার, কম্পিউটার অপারেশন, সুইং অপারেশন, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফ্রিল্যান্সিং ট্রেডে দক্ষতা অর্জন করেছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

সূত্র আরো জানায়, মেলার মাধ্যমে গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার এগারোটি প্রতিষ্ঠানে মোট ৬০ জন তরুণ-তরুণীকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। পাশাপাশি, উন্নয়ন সংস্থা কারিতাস ও ডাচ্-বাংলা ব্যাংক উদ্যোক্তা হতে আগ্রহী নারীদের ২০ থেকে ৫০ হাজার টাকার ঋণসহ নানা সহায়তা প্রদানের ঘোষণা দেয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

৬০ জন প্রশিক্ষিত তরুণ-তরুণী পেলেন কর্মসংস্থানের সুযোগ

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ