ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় বাস থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার, ননদ–ভাবীসহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

বগুড়ায় বাস থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার, ননদ–ভাবীসহ দুই নারী গ্রেপ্তার

বগুড়ায় বাস তল্লাশির সময় দুই হাজার চারশো পিস ইয়াবাসহ ননদ ও ভাবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ইয়াবা ট্যাবলেটগুলো তাঁদের পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার দিপা আক্তার (৩০) এবং তাঁর ভাবী খুলনা জেলার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে সংশ্লিষ্ট বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে তাঁদের দেহ তল্লাশির মাধ্যমে পায়ে স্কচটেপে পেঁচানো অবস্থায় দুই হাজার চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়ায় বাস থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার, ননদ–ভাবীসহ দুই নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

বগুড়ায় বাস তল্লাশির সময় দুই হাজার চারশো পিস ইয়াবাসহ ননদ ও ভাবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। ইয়াবা ট্যাবলেটগুলো তাঁদের পায়ে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাসে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার দিপা আক্তার (৩০) এবং তাঁর ভাবী খুলনা জেলার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে সংশ্লিষ্ট বাসটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে তাঁদের দেহ তল্লাশির মাধ্যমে পায়ে স্কচটেপে পেঁচানো অবস্থায় দুই হাজার চারশো পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ