সংসদ অধিবেশন দেখতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।
মধ্যাহ্নভোজে অংশ নেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণস্বাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা 'সুরভী'-এর ২১ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষক এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির ১৬ জন প্রতিনিধি।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু লেখাপড়াই নয়, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি নিজেদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ে তুলতে এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই টেবিলে মধ্যাহ্নভোজের সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা আনন্দ প্রকাশ করেন এবং এই আয়োজনের জন্য সরকারপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে তারা সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা নেন, সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় স্মৃতিচারণমূলক ফটোসেশনে অংশ নেন এবং অধিবেশন কক্ষে বসে সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন