বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল চারটায় মহিপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মো. রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মো. আঃ রউফ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর–ধুনট) নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শেরপুর উপজেলা জামায়াতের আমীর, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মো. আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আঃ সাত্তার, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম, ওয়ার্ড আমীর মো. শামীম হোসেন, গাড়ীদহ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা তৌহিবুর রহমান এবং জামায়াত নেতা আনিসুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা যুব সমাজকে নৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান এবং আগামীর রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন