বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)কে আধুনিক, যুগোপযোগী ও স্বনির্ভর প্রতিষ্ঠানে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর প্রধান কার্যালয় পূর্বঘোষণা ছাড়াই আকস্মিকভাবে পরিদর্শন করেন তিনি। সফরকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম, চলমান গবেষণা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও তাদের গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্পারসোকে এমন একটি আধুনিক ও দক্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, যা মহাকাশ গবেষণা, উপগ্রহ প্রযুক্তি ও দূর অনুধাবন ব্যবস্থায় দেশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও উন্নয়নেও কার্যকর ভূমিকা রাখতে পারে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তি নিয়ে গবেষণা, উন্নয়ন ও এর বাস্তব প্রয়োগে কাজ করা জাতীয় প্রতিষ্ঠান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন