দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। চলতি জুন মাসের শেষ চালান হিসেবে রোববার (২৮ জুন) এ ডিজেল গ্রহণ করা হয়।
ডিপো সূত্রে জানা গেছে, এ চালানের জন্য গত ২৬ জুন ভারতের নুমালীগড় ফুয়েল টার্মিনাল থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যেই পাইপলাইনের মাধ্যমে ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছে।
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর ডিপোতে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ইনচার্জ হাবিবুর রহমান।
এর আগে গত মে মাসে দুই দফায় পাইপলাইনের মাধ্যমে মোট ৮ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে আমদানি করা হয়। এছাড়া চলতি বছরের ৭ এপ্রিল নুমালীগড় থেকে পাম্পিং শুরু হয়ে ১০ এপ্রিল মধ্যরাতে পার্বতীপুর ওয়েল ডিপোতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়েছিল।
বাংলাদেশ-ভারত জ্বালানি সহযোগিতা চুক্তির আওতায় দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে নুমালীগড় থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে। এর অংশ হিসেবে গত এপ্রিল মাসে তিন দফায় মোট ৪৪ হাজার মেট্রিক টন ডিজেল দেশে আসে। পরে ২১ মে প্রথম চালানে আরও ৪ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়।
ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার পৌঁছানো ৭ হাজার মেট্রিক টন ডিজেলের চালানটিই চলতি জুন মাসের শেষ চালান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন