বিদ্যুতের নতুন মূল্যহার চলতি জুন মাসের শুরু থেকে কার্যকর হওয়ায় দেশের প্রিপেইড মিটারের গ্রাহকদের মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য অন্তত ২০০ বা তার বেশি ডিজিটের টোকেন ক্রয়ের মাধ্যমে মিটার হালনাগাদ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বিদ্যুৎ মূল্যহার সঠিকভাবে কার্যকর করতে প্রিপেইড মিটারের সফটওয়্যার আপডেট প্রয়োজন। গ্রাহকরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই মিটার আপডেট করতে পারবেন।
এ বিষয়ে কোনো ধরনের জটিলতা বা সহায়তার প্রয়োজন হলে গ্রাহকদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সহায়তার জন্য বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বিভিন্ন সংস্থার কল সেন্টারে যোগাযোগ করা যাবে। এর মধ্যে রয়েছে বিপিডিবি (১৬২০০), পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ডিপিডিসি (১৬১১৬), ডেসকো (১৬১২০), নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭)।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নতুন মূল্যহার অনুযায়ী নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দ্রুত মিটার আপডেট সম্পন্ন করা প্রয়োজন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন