ফুলবাড়ীতে বিয়ে করা এক বাংলাদেশি নারীকে খুঁজতে শ্বশুরবাড়িতে ছুটে এসেছেন চীনের নাগরিক আন হংওয়েই। বিয়ের মাত্র দেড় মাসের মাথায় স্ত্রী নিখোঁজ হয়ে যাওয়ার পাশাপাশি প্রায় ২৪ লাখ টাকা মূল্যের মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে চলে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
সোমবার (২২ জুন) বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর গ্রামে স্ত্রীর খোঁজে আসেন আন হংওয়েই। বিদেশি নাগরিকের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়।
পরে তিনি ফুলবাড়ী থানায় গিয়ে স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ জানান। তবে ঘটনার স্থান ঢাকার সাভার হওয়ায় পুলিশ তাকে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের পরামর্শ দেয়।
আন হংওয়েইর দাবি, তার স্ত্রী মোর্শেদা বেগম তাকে আনুষ্ঠানিকভাবে তালাক না দিয়েই অন্য একজনকে বিয়ে করেছেন। তিনি আরও অভিযোগ করেন, মোর্শেদার পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে প্রতারণার সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপুর গ্রামের বাসিন্দা মোর্শেদা ঢাকার সাভারের একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকে প্রেম, পরে বিয়েও করেন তারা। দম্পতির ৩০ মে চীনে যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
কিন্তু এর আগেই মোর্শেদা চীনা স্বামীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে গত ১২ জুন পাবনার ফরিদপুর উপজেলার একটি কাজী অফিসে গিয়ে গাইবান্ধার গিদারী গ্রামের নাছিম মিয়াকে বিয়ে করেন বলে অভিযোগ উঠেছে।
আন হংওয়েই চীনের শানডং প্রদেশের ডংমিং কাউন্টির ঝাওঝেন এলাকার বাসিন্দা।
এ বিষয়ে বক্তব্য জানতে মোর্শেদার ব্যবহৃত বিভিন্ন মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এক চীনা নাগরিক থানায় এসে অভিযোগ করেছেন। তবে ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন