দিনাজপুরের ঘোড়াঘাটে ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯)-এর দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ (পাঁচমাথা) মোড়ে শান্তিপূর্ণ পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যেও সন্তোষ প্রকাশ পেয়েছে। ইউনিয়নের সদস্যরা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে, নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করা মাফিজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে রিক্সা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবলু মিয়া এবং তাঁর প্রতিদ্বন্দ্বী নূরুল নবী বুদা ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে বাবলু মিয়া ১৪৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন, যেখানে তাঁর প্রতিদ্বন্দ্বী নূরুল নবী বুদা পেয়েছিলেন মাত্র ৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জাহিদুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হন এবং তাঁর প্রতিদ্বন্দ্বী খলিল দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে নির্বাচন করে ২৩ ভোট অর্জন করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন