গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী স্টেশন রোড সংলগ্ন ফ্লাইওভারে ওঠার সিঁড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফ্লাইওভারের সিঁড়িতে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করলে একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ থেকে ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) জিল্লুর রহমান বলেন, গণপিটুনিতে নিহত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন