ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি: সংসদে স্পিকারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি: সংসদে স্পিকারের
ছবি: সংগৃহীত

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থাকা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক এমপির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা আব্বাস লিখিতভাবে সংসদকে জানিয়েছেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি সুস্থ হয়ে দ্রুতই সংসদে যোগ দিতে পারবেন বলে আশা করছেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি একটি চলমান গুজব ও একটি বিচারসংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন তোলেন।

এর জবাবে স্পিকার বলেন, গুজব বা আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সংসদে সময় ব্যয় করা ঠিক নয়। কোনো সদস্যের সদস্যপদ সংক্রান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময়ে সংসদকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তখন তিনি বলেছিলেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতি: সংসদে স্পিকারের

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বিদেশে চিকিৎসাধীন অবস্থায় থাকা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক এমপির প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, মির্জা আব্বাস লিখিতভাবে সংসদকে জানিয়েছেন যে তার অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি সুস্থ হয়ে দ্রুতই সংসদে যোগ দিতে পারবেন বলে আশা করছেন।

অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। একই সঙ্গে তিনি একটি চলমান গুজব ও একটি বিচারসংক্রান্ত বিষয় নিয়েও প্রশ্ন তোলেন।

এর জবাবে স্পিকার বলেন, গুজব বা আদালতে বিচারাধীন বিষয় নিয়ে সংসদে সময় ব্যয় করা ঠিক নয়। কোনো সদস্যের সদস্যপদ সংক্রান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময়ে সংসদকে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে গত ৬ মে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, তিনি মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তখন তিনি বলেছিলেন, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ