ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, জৈনা বাজারে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, জৈনা বাজারে শোকের ছায়া

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার-শৈলাট আঞ্চলিক সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সিফাত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে এসিআই গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ধনুয়া কাচারিপাড়া এলাকার মো. বাবুল হোসেনের ছেলে এবং তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় এসিআই গোডাউনের পাশ দিয়ে অতিক্রমকালে মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় মোটরসাইকেলের পেছনে বসা সিফাত রাস্তায় পড়ে যান। দুর্ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। নিহত সিফাতের মরদেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে লাশ নিজ বাড়িতে রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় জৈনা বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, জৈনা বাজারে শোকের ছায়া

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

featured Image

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার-শৈলাট আঞ্চলিক সড়কে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সিফাত (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে এসিআই গোডাউনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সিফাত ধনুয়া কাচারিপাড়া এলাকার মো. বাবুল হোসেনের ছেলে এবং তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় এসিআই গোডাউনের পাশ দিয়ে অতিক্রমকালে মোটরসাইকেলটি একটি অটোরিকশাকে ওভারটেক করার চেষ্টা করছিল। এই সময় মোটরসাইকেলের পেছনে বসা সিফাত রাস্তায় পড়ে যান। দুর্ভাগ্যক্রমে ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আসা একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি পুলিশ জব্দ করেছে। নিহত সিফাতের মরদেহ ময়নাতদন্তের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে লাশ নিজ বাড়িতে রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় জৈনা বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ