ভোলার লালমোহনে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বালুবোঝাই ট্রাক্টর খালে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক্টরের হেলপার। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা ও রমাগঞ্জ ইউনিয়নের আজাহার রোডসংলগ্ন বেতুয়া খালের ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইম হোসেন জয় (২২) চতলা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মো. ফরিদের ছেলে। আহত হেলপার আল-আমিন (১২) একই এলাকার মো. ভুট্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাইম হোসেন জয় তার হেলপার আল-আমিনকে নিয়ে চতলা বাজার থেকে বালুবোঝাই ট্রাক্টর নিয়ে চরমোল্লাজী গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে আজাহার রোডের পূর্ব মাথায় বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজে উঠতেই সেটি হঠাৎ ভেঙে যায়। এতে ট্রাক্টরটি খালে পড়ে গেলে চালক ও হেলপার দুজনই গাড়ির মধ্যে আটকা পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক নাইম হোসেন জয়কে মৃত ঘোষণা করেন। আহত আল-আমিন চিকিৎসাধীন রয়েছেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন