ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান
ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। এতে তরুণরা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এ সময় ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মোট ৪ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজশাহীতে মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অসীম ত্যাগ, সাহস ও আত্মত্যাগের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মান প্রদর্শন শুধু রাষ্ট্রের নয়, প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা জরুরি। এতে তরুণরা মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এ সময় ৭৩ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে মোট ৪ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ