প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় পৌঁছেছেন। রোববার (২১ জুন) স্থানীয় সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলকিফলি হাসান এবং তার সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রার মাধ্যমে কুয়ালালামপুরের শাংরি-লা হোটেলে যান।
এর আগে সফরসঙ্গীদের বহনকারী আরেকটি ফ্লাইট বাংলাদেশ সময় বিকাল ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
গত ১৭ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম সরকারি বিদেশ সফর।
সরকারি সূত্র জানায়, এই সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে। সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন