জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য, দর্শন ও মানবতাবাদী আদর্শকে নতুন প্রজন্মের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দিতে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছে। এ উপলক্ষে রোববার (২১ জুন) গেজেট প্রকাশ করা হয়।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালন করা হবে। ঘোষণা অনুযায়ী এটি ২৫ মে থেকেই কার্যকর হয়েছে।
জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। পরে সেই ঘোষণার ভিত্তিতে প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই এক বছরব্যাপী আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাক্ষেত্রে নজরুলচর্চা আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি তরুণ প্রজন্ম কবির অসাম্প্রদায়িক ও মানবিক চিন্তাধারায় আরও অনুপ্রাণিত হবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন