ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। তিনি বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে।

এদিকে একসঙ্গে পাঁচজন প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কানাইঘাটের নিজ এলাকায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোক ও কান্নার পরিবেশ।

শোকাবহ এই ঘটনায় পুরো প্রবাসী মহলে নেমে এসেছে গভীর বিষাদ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কাতারের আল-শাহানিয়া শহরের শামাল রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তারা হলেন গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মোস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ। দুর্ঘটনায় আরও একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর মরদেহগুলো স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন কাতারের সাধারণ সম্পাদক আহমেদ মালেক। তিনি বলেন, দূতাবাসের সঙ্গে সমন্বয় করে দ্রুত সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে।

এদিকে একসঙ্গে পাঁচজন প্রবাসীর মৃত্যুতে কাতারে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে কানাইঘাটের নিজ এলাকায় নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে চলছে শোক ও কান্নার পরিবেশ।

শোকাবহ এই ঘটনায় পুরো প্রবাসী মহলে নেমে এসেছে গভীর বিষাদ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ