ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার, উদ্বোধন করলেন এমপি মোশারফ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৬

কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার, উদ্বোধন করলেন এমপি মোশারফ
ছবি: সংগৃহীত

বগুড়ার কাহালু উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ. খ. ম. তোফাজ্জল হোসেন আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক ও তানভীর হাসান, প্রকৌশলী মুক্তার হোসেন খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর কাশিম আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানাসহ কৃষকরা।

এর আগে সংসদ সদস্য মোশারফ হোসেন উপজেলা পর্যায়ের ফল মেলারও উদ্বোধন করেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ৫ হাজার কৃষক এ প্রণোদনার আওতায় আসবেন। প্রতিজন কৃষক পাবেন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

এছাড়া অনুষ্ঠানে কৃষক আনিছুর রহমানের হাতে একটি এয়ারফ্লো মেশিন তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার, উদ্বোধন করলেন এমপি মোশারফ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

বগুড়ার কাহালু উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। এ সময় কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব কুমার বিশ্বাস, কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আ. খ. ম. তোফাজ্জল হোসেন আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার রসুল সিদ্দিক ও তানভীর হাসান, প্রকৌশলী মুক্তার হোসেন খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মীর কাশিম আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন কুমার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানাসহ কৃষকরা।

এর আগে সংসদ সদস্য মোশারফ হোসেন উপজেলা পর্যায়ের ফল মেলারও উদ্বোধন করেন।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌর এলাকার মোট ৫ হাজার কৃষক এ প্রণোদনার আওতায় আসবেন। প্রতিজন কৃষক পাবেন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

এছাড়া অনুষ্ঠানে কৃষক আনিছুর রহমানের হাতে একটি এয়ারফ্লো মেশিন তুলে দেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ