ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট বাড়ছে, দায়ী আইনি জটিলতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট বাড়ছে, দায়ী আইনি জটিলতা
ছবি : সংগৃহীত

বিভিন্ন মামলা ও আইনি জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

তিনি বলেন, শিক্ষা খাতের নানা নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর ফলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট তৈরি হয়েছে এবং শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়ছে।

শিক্ষামন্ত্রী জানান, সরকার এসব জটিলতা নিরসনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে। মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ এবং যোগ্য শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতাও কামনা করেন তিনি।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান আইনি জটিলতার অবসান হলে শিক্ষা খাতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন গতি ফিরবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট বাড়ছে, দায়ী আইনি জটিলতা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

বিভিন্ন মামলা ও আইনি জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যক্রম দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

তিনি বলেন, শিক্ষা খাতের নানা নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা চলমান থাকায় অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর ফলে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট তৈরি হয়েছে এবং শিক্ষা কার্যক্রমেও প্রভাব পড়ছে।

শিক্ষামন্ত্রী জানান, সরকার এসব জটিলতা নিরসনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে। মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শূন্য পদ পূরণ এবং যোগ্য শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতাও কামনা করেন তিনি।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান আইনি জটিলতার অবসান হলে শিক্ষা খাতে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নতুন গতি ফিরবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ