ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সকালে দায়িত্ব, সন্ধ্যায় প্রত্যাহার—বিমানে প্রশাসনিক চমক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

সকালে দায়িত্ব, সন্ধ্যায় প্রত্যাহার—বিমানে প্রশাসনিক চমক
ছবি : সংগৃহীত

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ্লাইট সার্ভিস বিভাগের ব্যবস্থাপক শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। তবে একই দিন পরবর্তী আরেকটি প্রজ্ঞাপনে পূর্বের আদেশ বাতিল করা হয়। ফলে দায়িত্ব প্রদান ও তাৎক্ষণিক প্রত্যাহার নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কী কারণে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হলো—এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, আকস্মিক এ সিদ্ধান্ত পরিবর্তনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে প্রশাসনিক সমন্বয়হীনতার উদাহরণ হিসেবে দেখছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল তৈরি হয়েছে। দায়িত্ব প্রদান ও প্রত্যাহারের নেপথ্যের কারণ জানতে সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বিমান কর্তৃপক্ষের পরবর্তী ব্যাখ্যার দিকে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সকালে দায়িত্ব, সন্ধ্যায় প্রত্যাহার—বিমানে প্রশাসনিক চমক

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফ্লাইট সার্ভিস বিভাগের ব্যবস্থাপক শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেই আদেশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহনাজ বেগমকে ডিজিএম পদে অতিরিক্ত দায়িত্ব দিয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছিল। তবে একই দিন পরবর্তী আরেকটি প্রজ্ঞাপনে পূর্বের আদেশ বাতিল করা হয়। ফলে দায়িত্ব প্রদান ও তাৎক্ষণিক প্রত্যাহার নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং কী কারণে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করা হলো—এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

এদিকে, আকস্মিক এ সিদ্ধান্ত পরিবর্তনকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টিকে প্রশাসনিক সমন্বয়হীনতার উদাহরণ হিসেবে দেখছেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়ায় প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট মহলে কৌতূহল তৈরি হয়েছে। দায়িত্ব প্রদান ও প্রত্যাহারের নেপথ্যের কারণ জানতে সংশ্লিষ্টদের দৃষ্টি এখন বিমান কর্তৃপক্ষের পরবর্তী ব্যাখ্যার দিকে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ