নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘ প্রায় ছয় মাস ধরে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) পদ শূন্য রয়েছে। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সেবা গ্রহীতারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। দিনের পর দিন ফাইল জমা হলেও সহজে মিলছে না সমাধান। আটটি ইউনিয়ন নিয়ে গঠিত জনগুরুত্বপূর্ণ এই উপজেলায় দুই লাখের অধিক মানুষের বসবাস। এখানে দীর্ঘ দিন ধরে ইউএনও না থাকায় সরকারি সেবা ব্যাহত হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, বিভিন্ন বিল ভাউচারসহ উপজেলার সকল কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা। উপজেলা প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এই পদ শূন্য থাকায় এক দিনের কাজ এক মাসেও হচ্ছে না বলে ভুক্তভোগীদের অভিযোগ।
ইউএনও অফিস সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন চলতি বছরের ১ জুন অন্যত্র বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়ে যায়। তিনি বদলি হয়ে যাওয়ার পর চার মাস রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান এবং প্রায় দুই মাস সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন। সেবা গ্রহীতাদের মতে, শূন্যের ভারে ভারাক্রান্ত আত্রাই উপজেলা প্রশাসন। গুরুত্বপূর্ণ এই পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করায় জনবান্ধব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক সময়ে সেবা প্রদানে ব্যাঘাত ঘটার অভিযোগ রয়েছে। জনবহুল এই উপজেলায় দ্রুত নতুন কর্মকর্তা পদায়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমিয়ে সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন উপজেলার সচেতন মহল।
আত্রাই বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোর্শেদ আলম পারভেজ পল্টু বলেন, বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে মোটামুটি দায়িত্ব পালন করছেন। তবে পূর্ণাঙ্গ অফিসার পেলে সকল ক্ষেত্রে সেবার মান বৃদ্ধি পাবে উল্লেখ করে দ্রুত ইউএনও নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক বলেন, ভারপ্রাপ্ত ইউএনও’র দায়িত্ব পালনে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। সরকারি দায়িত্ব পালনে আমার কোনোরূপ গাফিলতি নেই। ইউএনও পদায়ন প্রশাসনিক সিদ্ধান্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আশা করা যায় অল্প সময়ের মধ্যে শূন্য এই পদ পূরণ হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন