ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লামায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত আরও ৪


নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

লামায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত আরও ৪

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্র্যাক্টর উল্টে মো. সাহাব উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার দুপুরে ইয়াংছা এলাকার সেলিম চৌধুরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জমিতে চাষের কাজের জন্য চকরিয়া উপজেলার হাঁসের দীঘি এলাকা থেকে ট্র্যাক্টর নিয়ে লামার দিকে যাচ্ছিলেন চালক মো. রহিম ও গাড়ির মালিকের ছেলে সাহাব উদ্দিন। সেলিম চৌধুরী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাক্টরে থাকা সাহাব উদ্দিন ও চালক মো. রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত চালক রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একই ঘটনায় মোটরসাইকেল আরোহী নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর আহত হন। তাদের স্থানীয় ইয়াংছা বাজারের একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬


লামায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১ জনের, আহত আরও ৪

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্র্যাক্টর উল্টে মো. সাহাব উদ্দিন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার দুপুরে ইয়াংছা এলাকার সেলিম চৌধুরী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জমিতে চাষের কাজের জন্য চকরিয়া উপজেলার হাঁসের দীঘি এলাকা থেকে ট্র্যাক্টর নিয়ে লামার দিকে যাচ্ছিলেন চালক মো. রহিম ও গাড়ির মালিকের ছেলে সাহাব উদ্দিন। সেলিম চৌধুরী মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

দুর্ঘটনায় ট্রাক্টরে থাকা সাহাব উদ্দিন ও চালক মো. রহিম গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হওয়ায় গুরুতর আহত চালক রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

একই ঘটনায় মোটরসাইকেল আরোহী নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর আহত হন। তাদের স্থানীয় ইয়াংছা বাজারের একটি ফার্মেসিতে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, দুর্ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ