চলমান বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশজুড়ে যখন ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখন প্রধানমন্ত্রীকে ঘিরেও দেখা গেল একই আগ্রহ। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, এবারের বিশ্বকাপে তিনি কোন দলকে সমর্থন করছেন।
তবে সরাসরি কোনো দলের নাম উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। প্রশ্নের জবাবে তিনি হাস্যরসের সঙ্গে বলেন, “আমি তো দীর্ঘদিন ধরে একটি দেশে ছিলাম।”
প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর উপস্থিত সাংবাদিকদের মধ্যে কৌতূহল তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান করার প্রসঙ্গ তুলে তিনি পরোক্ষভাবে ইংল্যান্ড দলের প্রতি নিজের সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।
যদিও তিনি স্পষ্টভাবে কোনো দলের নাম বলেননি, তবুও তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রীর এই মন্তব্য ইংল্যান্ডের প্রতি তার সমর্থনেরই বার্তা বহন করে।
বিশ্বকাপ ফুটবলের উত্তাপের মধ্যেই প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত মন্তব্য নতুন করে ফুটবলপ্রেমীদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন