ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভাঙ্গা বাজারে প্রশাসনের নজরদারি, অনিয়মে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা বাজারে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রমে অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম। বাজার মনিটরিংকালে মৎস্য ও গো-খাদ্য বিক্রয়কারী কয়েকটি প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, ঋক রূপ স্টোরকে ৬ হাজার টাকা এবং শ্রীকান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম বলেন, জনস্বার্থে নিরাপদ প্রাণিখাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের অবশ্যই সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। বাজারে শৃঙ্খলা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ভাঙ্গা বাজারে প্রশাসনের নজরদারি, অনিয়মে তিন ব্যবসা প্রতিষ্ঠানের জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গা বাজারে প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রমে অনিয়মের অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম। বাজার মনিটরিংকালে মৎস্য ও গো-খাদ্য বিক্রয়কারী কয়েকটি প্রতিষ্ঠানের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ও বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভাই ভাই স্টোরকে ৫ হাজার টাকা, ঋক রূপ স্টোরকে ৬ হাজার টাকা এবং শ্রীকান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরুল আলম সিয়াম বলেন, জনস্বার্থে নিরাপদ প্রাণিখাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের অবশ্যই সরকারি বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনা করতে হবে। বাজারে শৃঙ্খলা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ