ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকার সহায়তা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ জুন ২০২৬

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকার সহায়তা

গত তিন বছরেরও বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এই সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ে সড়ক দুর্ঘটনার শিকার মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবার সরকারের অনুদান পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে দুর্ঘটনায় নিহতদের পরিবার।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৩ হাজার ৮৮১ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারি কল্যাণ তহবিল থেকে অনুদান পেয়েছেন।

সরকারের এই আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা হচ্ছে।

#আর ইউ এস 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকার সহায়তা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

গত তিন বছরেরও বেশি সময়ে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। ২০২৩ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত এই সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ে সড়ক দুর্ঘটনার শিকার মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও নিহতদের পরিবার সরকারের অনুদান পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে দুর্ঘটনায় নিহতদের পরিবার।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ৩ হাজার ৮৮১ জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত আরও ৩৭৪ জন ব্যক্তি সরকারি কল্যাণ তহবিল থেকে অনুদান পেয়েছেন।

সরকারের এই আর্থিক সহায়তা কর্মসূচির মাধ্যমে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যক্তিদের তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা হচ্ছে।

#আর ইউ এস 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ