শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং করপোরেট জগত সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি-তে অনুষ্ঠিত হয়েছে করপোরেট সেশন ‘লার্ন টু লিড’।
বিশ্ববিদ্যালয়ের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্লাব এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সেশনে শিক্ষার্থীদের জন্য নেতৃত্ব বিকাশ, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং করপোরেট ক্যারিয়ার গঠনের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের প্রতিনিধিরা করপোরেট কর্মপরিবেশ, নেতৃত্বের গুণাবলি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং পেশাগত জীবনে সফলতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তারা নিজেদের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগাভাগি করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
সেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা করপোরেট জগতের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করেন, যার উত্তর দেন অতিথি বক্তারা। এতে অংশগ্রহণকারীরা বাস্তব কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করেন।
আয়োজকরা জানান, ‘লার্ন টু লিড’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ সৃষ্টি করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন