রাঙামাটির রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে বের হয়ে চিংম্রাসিং মারমা (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পরিবার সূত্রে জানা যায়, চিংম্রাসিং মারমা প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনের সহযোগিতায় ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিংম্রাসিং মারমার সন্ধানে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে। তবে সংবাদ লেখা পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে মেয়েটির নিরাপদে ফিরে আসার প্রত্যাশা করছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা। কেউ তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টির তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন