ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি’, অভিযোগ নাকচ করল আদ্-দ্বীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি’, অভিযোগ নাকচ করল আদ্-দ্বীন
ছবি : সংগৃহীত

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে শিশু শিমুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স রক্ষায় কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালের লাইসেন্স বাঁচাতে কোনো মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির কাছে অর্থ নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটি জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।

আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, শিশু শিমুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রমে তারা পূর্ণ সহযোগিতা করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পক্ষে রয়েছে।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে। তাই গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তারা।

শিমুর মৃত্যুর ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে আদ্-দ্বীন কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করে এ বক্তব্য দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মন্ত্রীর পেছনে টাকা নিয়ে ঘুরিনি’, অভিযোগ নাকচ করল আদ্-দ্বীন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে শিশু শিমুর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স রক্ষায় কোটি কোটি টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘোরার যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতালের লাইসেন্স বাঁচাতে কোনো মন্ত্রী বা প্রভাবশালী ব্যক্তির কাছে অর্থ নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটি জনমনে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা।

আদ্-দ্বীন কর্তৃপক্ষ জানায়, শিশু শিমুর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত কার্যক্রমে তারা পূর্ণ সহযোগিতা করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তারা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের পক্ষে রয়েছে।

এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, যাচাই-বাছাই ছাড়া বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করছে। তাই গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছে তারা।

শিমুর মৃত্যুর ঘটনাকে ঘিরে জনমনে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে আদ্-দ্বীন কর্তৃপক্ষ তাদের অবস্থান স্পষ্ট করে এ বক্তব্য দিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ