পার্বত্য অঞ্চলের দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রাঙামাটি রিজিওনের অধীন কাপ্তাই জোনের উদ্যোগে রাজস্থলী উপজেলার রাইখালী ইউনিয়নের পানছড়ি পাড়ায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে শতাধিক পাহাড়ি পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।
মেডিকেল ক্যাম্পে পানছড়ি, ধনুছড়ি, নারানগিরি উঁচুপাড়া ও লম্বাছড়িসহ আশপাশের বিভিন্ন দুর্গম এলাকার মোট ৭৩ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার সীমিত সুযোগে থাকা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানান এবং সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও স্বাস্থ্যকেন্দ্রের অভাবে সাধারণ চিকিৎসাসেবাও অনেক সময় তাদের নাগালের বাইরে থাকে। ফলে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ তাদের জন্য আশীর্বাদস্বরূপ।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের জনগণের জীবনমান উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে সেনাবাহিনীর এই উদ্যোগকে স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন