ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর সহযোগিতা চাইলেন ত্রাণ-মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর সহযোগিতা চাইলেন ত্রাণ-মন্ত্রী
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। তবে এ সংকটের স্থায়ী সমাধান হলো রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের আরও কার্যকর ও জোরালো ভূমিকা প্রয়োজন।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে বিভিন্ন সময় মানবিক সহায়তা ও সহযোগিতা দেওয়ার জন্য ইইউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের মানবিক উদ্যোগের প্রশংসা করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর সহযোগিতা চাইলেন ত্রাণ-মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা কামনা করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

সোমবার (১৫ জুন) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ত্রাণমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে বাংলাদেশ। তবে এ সংকটের স্থায়ী সমাধান হলো রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের আরও কার্যকর ও জোরালো ভূমিকা প্রয়োজন।

তিনি রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশকে বিভিন্ন সময় মানবিক সহায়তা ও সহযোগিতা দেওয়ার জন্য ইইউর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানান।

ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের মানবিক উদ্যোগের প্রশংসা করে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ