ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব, উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুন ২০২৬

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব, উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

দেশের ক্রমবর্ধমান যানজট সমস্যা মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় দেশের সড়ক পরিবহন খাতের বর্তমান পরিস্থিতি, নগরাঞ্চলের যানজট নিরসন, স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু এবং জনভোগান্তি কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় নগর পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি ট্রাফিক ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের প্রধান শহরগুলোতে স্মার্ট ট্রাফিক সিগন্যাল, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ প্রযুক্তি চালুর বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্ব, উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দেশের ক্রমবর্ধমান যানজট সমস্যা মোকাবিলা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (১৫ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এ সভায় দেশের সড়ক পরিবহন খাতের বর্তমান পরিস্থিতি, নগরাঞ্চলের যানজট নিরসন, স্মার্ট ট্রাফিক সিস্টেম চালু এবং জনভোগান্তি কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

এ সময় নগর পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে দীর্ঘমেয়াদি ট্রাফিক ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশের প্রধান শহরগুলোতে স্মার্ট ট্রাফিক সিগন্যাল, ডিজিটাল মনিটরিং ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক নিয়ন্ত্রণ প্রযুক্তি চালুর বিষয়ে সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ