ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ : শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ : শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান

কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ বর্তমানে 'উল্টো পথে হাঁটছে' বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশের শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমছে। রোববার (৩০ নভেম্বর) সকালে গবেষণা সংস্থা র‍্যাপিডের সেমিনারে এসব কথা বলেন সাবেক এই উপদেষ্টা।

ড. হোসেন জিল্লুর রহমান উল্লেখ করেন, দেশে কম উৎপাদনমুখী খাতে বেশি বিনিয়োগ হচ্ছে। কাগজে কলমে গত দুই দশকে উৎপাদন প্রায় ১০ শতাংশ বাড়লেও, কর্মসংস্থান কমেছে ১৪ লাখ। দেশের মোট শ্রমিকের ৪৫ শতাংশ কৃষিখাতে কাজ করলেও, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১১ শতাংশ আসে এই খাত থেকে। দেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাক শিল্পে শ্রমিকের সংখ্যা ৪০ লাখের আশপাশে স্থির হয়ে আছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে স্থবিরতা নির্দেশ করে।

সেমিনারে গবেষকরা সতর্ক করে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (অও) এর যুগে সস্তা শ্রম টেকসই হবে না। শিক্ষিত তরুণ ও নারীবান্ধব চাকরির বাজারে বিনিয়োগ বাড়াতে হবে। বিদেশে পাঠাতে হবে দক্ষ জনশক্তি, কেবল অদক্ষ শ্রমিক নয়। কৃষিখাতের জন্য আলাদা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কর্মসংস্থান তৈরিতে উল্টো পথে বাংলাদেশ : শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ উদ্বেগজনক—ড. হোসেন জিল্লুর রহমান

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

কর্মসংস্থান তৈরিতে বাংলাদেশ বর্তমানে 'উল্টো পথে হাঁটছে' বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশের শ্রমবাজারে নারী ও তরুণদের অংশগ্রহণ আশঙ্কাজনক হারে কমছে। রোববার (৩০ নভেম্বর) সকালে গবেষণা সংস্থা র‍্যাপিডের সেমিনারে এসব কথা বলেন সাবেক এই উপদেষ্টা।

ড. হোসেন জিল্লুর রহমান উল্লেখ করেন, দেশে কম উৎপাদনমুখী খাতে বেশি বিনিয়োগ হচ্ছে। কাগজে কলমে গত দুই দশকে উৎপাদন প্রায় ১০ শতাংশ বাড়লেও, কর্মসংস্থান কমেছে ১৪ লাখ। দেশের মোট শ্রমিকের ৪৫ শতাংশ কৃষিখাতে কাজ করলেও, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র ১১ শতাংশ আসে এই খাত থেকে। দেশের সবচেয়ে বড় রফতানি খাত পোশাক শিল্পে শ্রমিকের সংখ্যা ৪০ লাখের আশপাশে স্থির হয়ে আছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টিতে স্থবিরতা নির্দেশ করে।

সেমিনারে গবেষকরা সতর্ক করে বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (অও) এর যুগে সস্তা শ্রম টেকসই হবে না। শিক্ষিত তরুণ ও নারীবান্ধব চাকরির বাজারে বিনিয়োগ বাড়াতে হবে। বিদেশে পাঠাতে হবে দক্ষ জনশক্তি, কেবল অদক্ষ শ্রমিক নয়। কৃষিখাতের জন্য আলাদা ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ