বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া মাহফিল ও পাঁচ শতাধিক দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, আকবর আলী, আবুল কালাম আজাদ, নাসিম উদ্দিন লালা, নজরুল ইসলাম, সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির আহ্বায়ক মুর্শেদ আলম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, "আমরা জিয়ার আদর্শের সৈনিক। আমাদের নেতা, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীদিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলার কর্মসূচি স্থগিত করে এই দুটি উপজেলার বিভিন্ন মসজিদে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হচ্ছে। আমরা দোয়া করি, বেগম জিয়া দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আমাদের রাজনীতির মাঠে ফিরে এসে আবারো নেতৃত্ব দিন।" তিনি সুনামগঞ্জবাসীর নিকট বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন