ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেমরা ৬৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগ দোয়া মাহফিলের আয়োজন।

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেমরা ৬৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগ দোয়া মাহফিলের আয়োজন।
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআজিজুল হক আজিজ সভাপতি প্রার্থী ডেমরা থানা যুবদল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন, তিনি বলেন বেগম খালেদা জিয়া একজন আপোশহীন নেত্রী তার জন্য দেশের প্রতিটা মানুষ পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসা এতিমখানায় দোয়া করছেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব নূর হোসেন ভূইয়া। ৬৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল। অন্যদিকে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রিজভী বলেন, আজ সর্বশেষ যতটুকু শুনেছি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনো কোনো চিকিৎসকরা। শনিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ জানান খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনই বিদেশে নিয়ে যাওয়ার উপযোগী হয়নি। এর আগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেমরা ৬৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগ দোয়া মাহফিলের আয়োজন।

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image
সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ডেমরা থানা ৬৬ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃআজিজুল হক আজিজ সভাপতি প্রার্থী ডেমরা থানা যুবদল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন, তিনি বলেন বেগম খালেদা জিয়া একজন আপোশহীন নেত্রী তার জন্য দেশের প্রতিটা মানুষ পাড়া মহল্লায় মসজিদ মাদ্রাসা এতিমখানায় দোয়া করছেন, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব নূর হোসেন ভূইয়া। ৬৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল। অন্যদিকে জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন। আজ রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। রিজভী বলেন, আজ সর্বশেষ যতটুকু শুনেছি খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশে যাওয়ার ব্যাপারে এখনো কোনো চিকিৎসকরা। শনিবার রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ জানান খালেদা জিয়া চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তবে তার শারীরিক অবস্থা এখনই বিদেশে নিয়ে যাওয়ার উপযোগী হয়নি। এর আগে গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ