দেশের ক্রমবর্ধমান বেকারত্ব মোকাবিলা এবং অর্থনীতিকে আরও গতিশীল করতে সরকার নতুন নতুন আন্তর্জাতিক শ্রমবাজার অনুসন্ধানের উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন নুরুল হক নুর। তিনি বলেন, সরকারের লক্ষ্য আগামী দিনে দেশে ও বিদেশে মিলিয়ে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
নুর বলেন, দেশের বিপুল তরুণ জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ, পূর্ব এশিয়া ও অন্যান্য সম্ভাবনাময় অঞ্চলে নতুন শ্রমবাজার খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে দেশে বেকারত্ব কমবে, রেমিট্যান্স প্রবাহ বাড়বে এবং জাতীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্য অর্জনে দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ এবং বিদেশগামী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।
নুরের মতে, দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। সরকার, বেসরকারি খাত ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
তিনি আশা প্রকাশ করে বলেন, পরিকল্পিত উদ্যোগ ও নতুন শ্রমবাজার সম্প্রসারণের মাধ্যমে আগামী দিনে লাখ লাখ তরুণের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন