ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইএলওর এএসপিএজি মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করলেন শ্রমমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৬

আইএলওর এএসপিএজি মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করলেন শ্রমমন্ত্রী

জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এএসপিএজি) মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন বাংলাদেশের শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার জাতিসংঘের জেনেভা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের আয়োজন করে জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন।

আইএলওর ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলসি) ফাঁকে অনুষ্ঠিত এই বৈঠকে আরব, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। প্রায় ১৫ জন মন্ত্রীসহ শতাধিক প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। বৈঠকে আইএলওর মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অঞ্চলের সহকারী মহাপরিচালকরাও বক্তব্য দেন।

এএসপিএজি-এর সমন্বয়কারী হিসেবে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান বৈঠকটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম সচিব আব্দুর রউফ তালুকদার।

সভাপতির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী এএসপিএজি-এর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সময় সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আইএলওর অন্যতম বৈচিত্র্যময় এই গ্রুপে বিভিন্ন উন্নয়ন পর্যায়, অর্থনৈতিক কাঠামো, সংস্কৃতি ও শ্রমবাজার বাস্তবতার দেশগুলো একসঙ্গে কাজ করছে। সামাজিক ন্যায়বিচার, শোভন কাজ এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অভিন্ন লক্ষ্যই এই বৈচিত্র্যের মধ্যেও সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ রেখেছে।

তিনি বহুপাক্ষিকতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বৈশ্বিক শ্রম শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী ও গণতান্ত্রিক করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, প্রাচীন সভ্যতার ঐতিহ্য ও সমসাময়িক উন্নয়ন অভিজ্ঞতার সমন্বয়ে গড়ে ওঠা এএসপিএজি শ্রম, উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান বিষয়ে বৈশ্বিক আলোচনায় গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি তুলে ধরে। "কানেক্টিং ডাইভারসিটি, অ্যাডভান্সিং ইউনিটি" প্রতিপাদ্য সামনে রেখে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

শ্রম সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, ভবিষ্যতের কর্মজগত আজকের সম্মিলিত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সামাজিক ন্যায়বিচার ও শোভন কাজ নিশ্চিত করতে সহযোগিতা ও যৌথ উদ্যোগের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে এএসপিএজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিশ্বের প্রায় অর্ধেক শ্রমশক্তির প্রতিনিধিত্বকারী এএসপিএজি আইএলওর অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক গ্রুপ। গত এক বছর ধরে বাংলাদেশ এ গ্রুপের আঞ্চলিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছে। আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং সদস্য রাষ্ট্রগুলোর অভিন্ন অগ্রাধিকার বাস্তবায়নে গ্রুপটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আইএলওর এএসপিএজি মন্ত্রী পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করলেন শ্রমমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ