ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুবদলের শু-দ্ধি অভিযানে বহিষ্কৃত লুৎফর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬

যুবদলের শু-দ্ধি অভিযানে বহিষ্কৃত লুৎফর রহমান
ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নেতা লুৎফর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অধীন রমনা থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

যুবদলের এই সিদ্ধান্তকে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বহিষ্কারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুবদলের শু-দ্ধি অভিযানে বহিষ্কৃত লুৎফর রহমান

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নেতা লুৎফর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অধীন রমনা থানা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

যুবদলের এই সিদ্ধান্তকে সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বহিষ্কারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ