ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উ-দ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উ-দ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে অংশ নিতে যাওয়া একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেনও লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় ও কলেজ রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দেয়। তবে ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছানোর পর রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে এবং রেল চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের কর্মীরা একযোগে কাজ চালিয়ে যাচ্ছেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রহ্মপুত্র এক্সপ্রেস উ-দ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার পর উদ্ধারকাজে অংশ নিতে যাওয়া একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেনও লাইনচ্যুত হয়েছে। বুধবার (১০ জুন) সকালে এ ঘটনায় ঢাকা–ময়মনসিংহ–জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় ও কলেজ রোড এলাকায় পৌঁছালে এর পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা দেয়। তবে ময়মনসিংহ রেলস্টেশনের আউটার সিগনাল এলাকায় পৌঁছানোর পর রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় উদ্ধারকাজ জটিল হয়ে পড়ে এবং রেল চলাচল স্বাভাবিক করতে রেলওয়ের কর্মীরা একযোগে কাজ চালিয়ে যাচ্ছেন। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ