ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত

ছবি : প্রতিনিধি

 গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরহাট এলাকায় সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) ও একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপের হেলপার নিহত

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

 গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাসুদ রানা (৩৫) নামে এক পিকআপ হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাসেরহাট এলাকায় সেবা গ্রীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপ (ঢাকা মেট্রো-ম ১১-২৭৬৯) ও একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১২-৬৯৯৬) মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে পিকআপের হেলপার মাসুদ রানা গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মৃত আব্দুস সামাদ হাওলাদারের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ