ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫

লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় বাইসাইকেল চালক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসুম আল হাছান (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মাসুম লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা পাঁচটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিল। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাওয়ার সময় মাসুম ডান দিকে পড়ে গিয়ে ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হয়। মাসুমের বাবা এবং চাচা আবুল হাশেম জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে তাঁরা দেখেন তাৎক্ষণিকভাবে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা এ বিষয়ে লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানান, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, শরীরের বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম হয়েছে এবং ডান পাশের চোয়াল ভেঙে গেছে।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল ও ট্রাকের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনী প্রক্রিয়া চালু রেখেছে। ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ট্রাকটির (চট্ট মেট্রো: ট-১২-০৪৩৪) চালক মামুন ট্রাকটি নিয়ে সাথে সাথে পালিয়ে যাওয়ায় এখনো তাঁকে আটক করতে পারেনি পুলিশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লংগদুতে ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী মর্মান্তিক মৃত্যু, চালক পলাতক

প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

featured Image

রাঙ্গামাটির লংগদুতে ট্রাকের চাপায় বাইসাইকেল চালক অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মাসুম আল হাছান (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত মাসুম লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা পাঁচটায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিল। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাওয়ার সময় মাসুম ডান দিকে পড়ে গিয়ে ট্রাকটির পেছনের চাকার নিচে পিষ্ট হয়। মাসুমের বাবা এবং চাচা আবুল হাশেম জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে তাঁরা দেখেন তাৎক্ষণিকভাবে তাঁদের ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা এ বিষয়ে লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান। লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানান, ভিকটিমকে মৃত অবস্থায় কয়েকজন হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, শরীরের বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম হয়েছে এবং ডান পাশের চোয়াল ভেঙে গেছে।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, বাইসাইকেল ও ট্রাকের সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আইনী প্রক্রিয়া চালু রেখেছে। ময়নাতদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ট্রাকটির (চট্ট মেট্রো: ট-১২-০৪৩৪) চালক মামুন ট্রাকটি নিয়ে সাথে সাথে পালিয়ে যাওয়ায় এখনো তাঁকে আটক করতে পারেনি পুলিশ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ