ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শ্র-মিকদের সড়ক অবরোধে তীব্র যানজট, নাকাল নগরবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৬

শ্র-মিকদের সড়ক অবরোধে তীব্র যানজট, নাকাল নগরবাসী
ছবি : সংগৃহীত

বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে মহাখালী, নাবিস্কো মোড়, তেজগাঁও লিংক রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন ও বিভিন্ন ভাতা পরিশোধ করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা সড়কে নেমে আন্দোলনে বাধ্য হয়েছেন।

সড়ক অবরোধের কারণে কর্মস্থলগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

পরে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।

এ ঘটনায় রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শ্র-মিকদের সড়ক অবরোধে তীব্র যানজট, নাকাল নগরবাসী

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার সকালে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে মহাখালী, নাবিস্কো মোড়, তেজগাঁও লিংক রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের বেতন ও বিভিন্ন ভাতা পরিশোধ করা হয়নি। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা সড়কে নেমে আন্দোলনে বাধ্য হয়েছেন।

সড়ক অবরোধের কারণে কর্মস্থলগামী মানুষ চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।

পরে প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে বকেয়া পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। এতে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল।

এ ঘটনায় রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ