আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট'২৬ সকাল ১০.০০ টায় উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে উখিয়া উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ সালের ফলাফল পর্যালোচনা ও আগামীতে করণীয় বিষয়ে মতবিনিময় সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত ফলাফল পর্যালোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সভায় উখিয়া উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত থেকে ফলাফল পর্যালোচনা ও ভবিষ্যতে করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতবিনিময় ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সম্প্রতি অবসরে যাওয়া দুই জন শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। অবসরে যাওয়া দুই জন শিক্ষক হলেন-যথাক্রমে মাওলানা সানা উল্লাহ, সাবেক মাদ্রাসা সুপার রাজা পালং বায়তুশ শরফ দাখিল মাদ্রাসা এবং আবুল হোছাইন সিরাজী, সাবেক প্রধান শিক্ষক উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়।
উখিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত








