সারাদেশ

শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রিন্ট
শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরার শ্যামনগরে ফাইটার ক্যারাতে ক্লাবের আয়োজনে বেল্ট পরীক্ষার ফলাফল ঘোষণা ও উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তীর্ণদের মাঝে বেল্ট তুলে দেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদ হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান

অনুষ্ঠারের শুরুতে স্বাগত বক্তব্য দেন শ্যামনগর ফাইটার ক্যারাতে ক্লাবের প্রশিক্ষক জি এম রাজগুল বাহার রাজু। পরে বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং তাদের হাতে বেল্ট তুলে দেওয়া হয়।

ফলাফল অনুযায়ী, সাদা বেল্ট থেকে হলুদ বেল্ট অর্জনকারীদের মধ্যে প্রথম হয়েছেন রাফিনমাইনুল বুশরা। দ্বিতীয় হয়েছেন রাহাত, তৃতীয় তৈয়েব, চতুর্থ আজমাইনআফিফ, পঞ্চম মাইশা, ষষ্ঠ মেহেতাজ, সপ্তম নিলয় এবং অষ্টম মাহির

অন্যদিকে হলুদ বেল্ট থেকে কমলা বেল্ট অর্জনকারীদের মধ্যে যৌথভাবে প্রথম হয়েছেন রাফিনইমন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন তামিম

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক রনজিৎ কুমার বর্মন, শিক্ষক কওছার এবং ক্যারাতে শিক্ষার্থীদের অভিভাবকরা।

অনুষ্ঠানের শেষপর্বে ফাইটার ক্যারাতে ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্পর্কিত সংবাদ