দুর্ঘটনা

সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১

প্রিন্ট
সিলেট-ঢাকা মহাসড়কে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১
বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ,প্রাণ গেল ১ জনের

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার এসআই মো. আনোয়ারুল কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক (বরিশাল মেট্রো-ট-১১-০১৭৫) এবং সিলেটে প্রবেশের পথে থাকা একটি বাসের (১২৫১০১) মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনায় উভয় যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সংখ্যা ও তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ