শিক্ষা

শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে, আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

প্রিন্ট
শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে, আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এক আলোচনা সভা ও আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরী

এ সময় বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহেদা সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং সহকারী শিক্ষিকা শারমিন আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, রোনা আক্তার, আমিন উদ্দিন আহমেদ সোহেল, তাহমিনা ফেরদৌসীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকরা।

বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সাফল্য শুধু ভালো ফলাফলের ওপর নির্ভর করে না; নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, মানবিক গুণাবলি এবং খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রমেও সমান গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয়ের মাঠে স্কুলভিত্তিক আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে কবি আহসান হাবীব দল মুখোমুখি হয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন দল

টুর্নামেন্টের আয়োজনে ছিল শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও স্কুল কর্তৃপক্ষ। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী শিক্ষক আমিন উদ্দিন আহমেদ সোহেল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ